ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত করতে দলগুলোর সহযোগিতার বিকল্প নেই। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, শুধু মনোনয়ন পেলেই জয়ী হওয়ার সুযোগ নেই, জনপ্রতিনিধি হতে হবে জনগণের ভোটে।