
ঢাকা, ২৪ আগস্ট – রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টসহ দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া বিচার বিভাগের উন্নয়নে গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়েও তিনি রাষ্ট্রপ্রধানের নিকট বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এ সময় রাষ্ট্রপতি বিচার বিভাগের গতিশীলতা বৃদ্ধিতে গৃহিত উদ্যোগের প্রশংসা করেন এবং দেশের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের কর্মতৎপরতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এস এম/ ২৪ আগস্ট ২০২৬


