মরিচখেতে কর্মব্যস্ত নারী

বগুড়ার চাঁচাহার গ্রামের বিস্তীর্ণ সবুজ মাঠের জমিতে বাড়ছে মরিচগাছ। গাছে ফুটেছে ফুল। সেই খেতে সকাল থেকে ব্যস্ত একদল নারী। কারও হাতে নিড়ানি, কারও মাথার ওপর ছাতা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে আগাছা পরিষ্কার করছেন তাঁরা। পাশে পুরুষও ব্যস্ত আগাছা সরানোর কাজে। এসব নিয়েই এই ছবির গল্প।

ছাতার নিচে কাজে ব্যস্ত দুই নারী। আগাছা ফেলে আসায় ব্যস্ত এক পুরুষ
সবাই একমনে কাজ করে যাচ্ছেন
রোদ থেকে বাঁচতে মাথার ওপর ছাতা নিয়ে কাজে নেমেছেন তাঁরা
একটু বিশ্রাম নিতে তাঁরা হেঁটে গাছতলার দিকে যাচ্ছেন
চলছে মরিচখেতের আগাছা পরিষ্কারের কাজ
বাড়ন্ত মরিচগাছে ফুলও এসেছে
একলা মনে কাজে ব্যস্ত এক নারী
খেতে নিড়ানি দেওয়া আগাছা ফেলে দেওয়া হবে দূরে
বিস্তীর্ণ মাঠজুড়ে মরিচের খেত
তীব্র গরমে এই ছাতাই কিছুটা স্বস্তি দিচ্ছে শ্রমজীবী মানুষদের
Scroll to Top