ফিলিস্তিনিরা স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম চালিয়ে যাবে: রাষ্ট্রদূত

এই তিন অ্যাক্টিভিস্ট হলেন আলোকচিত্রী শহিদুল আলম, ব্রিটিশ-বাংলাদেশি মোহাম্মদ আলী লিয়াকত ও জুবায়ের ইসলাম খান। ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় তাঁদের নৌযানটি আটক করে পরে তাঁদের কেৎজিয়েত কারাগারে বন্দী করে রাখে।

অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘আপনাদের এই উপস্থিতি ফিলিস্তিনিদের ন্যায়বিচার ও স্বাধীনতার প্রতি সাধারণ মানুষের প্রতিশ্রুতিরই প্রমাণ।’ তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা কখনো ইতিহাস থেকে মুছে যাবেন না।

আলোকচিত্রী শহিদুল আলম বলেন, প্রদর্শনীতে ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবর এবং এ বছরের মে মাসের দুটি অভিযানের চিত্র স্থান পেয়েছে। তিনি বলেন, ‘যখন বিশ্বের অনেক দেশের সরকার নীরব ছিল, তখন বাংলাদেশের নেতারা সাহসী অবস্থান নিয়েছিলেন। তারেক রহমান আমাদের মিশনের সমর্থনে প্রথম দিকেই স্পষ্ট বক্তব্য দিয়েছিলেন। (সাবেক) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও আমাদের জোরালো সমর্থন জানান।’ সহযোদ্ধা লিয়াকতের সঙ্গে তাঁর প্রথম দেখা ইসরায়েলি কারাগারে হয়েছিল বলেও জানান শহিদুল আলম।

Scroll to Top