তেজগাঁওয়ে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭ – DesheBideshe



ঢাকা, ১৪ আগস্ট – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত চব্বিশ ঘণ্টায় অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানার ৫ জন, শেরেবাংলা নগর থানার ৩ জন, মোহাম্মদপুর থানার ১৮ জন, আদাবর থানার ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২ জন এবং হাতিরঝিল থানার ১৩ জন রয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এনএন/ ১৪ আগস্ট ২০২৬



Scroll to Top