‘রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায়’ লিপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কতিপয় শিক্ষকের বিষয়ে খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটি–সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে সার্বিক তথ্য পর্যালোচনা করে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে।
বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালামকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মোফাজ্জল হোসেন ও আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক। কমিটি ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।