ভারত নিজের স্বার্থেই হাসিনাকে আশ্রয় দিয়েছে: রুহুল কবির রিজভী – DesheBideshe



ঢাকা, ১৩ আগস্ট – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, ভারত মূলত নিজের স্বার্থ হাসিল করতেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর পল্লবীতে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

রিজভী অভিযোগ করেন যে, ভারত শেখ হাসিনাকে আপনজন মনে করে কারণ তাকে ব্যবহার করে দেশটি নিজেদের আগ্রাসী আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছিল। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে ক্ষমতার মোহে মত্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী পুলিশ ও র‍্যাবকে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলেন।

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে মামার বাড়ির আবদার হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, বিগত সরকারের আমলে হওয়া গুম ও খুনের বিচার নিশ্চিত করতে তাকে অবশ্যই দেশে ফিরিয়ে আনতে হবে এবং যথাযথ বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এনএন/ ১৩ আগস্ট ২০২৬



Scroll to Top