লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন | চ্যানেল আই অনলাইন

২৩ বছরের অপেক্ষা শেষে আসছে সকালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন অজিরা একাদশ ঘোষণা করলেও বাংলাদেশ এখনও জানায়নি কাদের নিয়ে নামছে। তবে ম্যাচের আগে লিটন কুমার দাস এবং শরিফুল ইসলামকে নিয়ে সুখবর দিল বিসিবি। জানিয়েছে, দলের সাথে সফর করা দুইজন ফিরে আসছেন দেশে।

বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় গড়াবে প্রথম টেস্ট। এরআগে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি, যেখানে নিশ্চিত করা হয়েছে পুরোপুরি ফিট আছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন। বোর্ড লিখেছে, ‘লিটনকে পুরোপুরি ফিট এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন।’

শরিফুল প্রসঙ্গে বিসিবি জানিয়েছে, ‘বাঁহাতি পেসার শরিফুল সফলভাবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং তাকে ফিট আছেন। দ্বিতীয় টেস্টের প্রস্তুতির জন্য তিনি বুধবার রাতেই অস্ট্রেলিয়ায় টেস্ট স্কোয়াডে যোগ দিতে রওনা হবেন।’

তবে বাংলাদেশ দলের সাথে অস্ট্রেলিয়া সফর করা দুই ক্রিকেটার জাকের আলী অনিক ও মুসফিক হাসান ফিরে আসবেন দেশ। বিসিবি জানিয়েছে, ‘উভয় খেলোয়াড়ই বাংলাদেশে ফিরে আসবেন এবং ‘এ’ দলের সাথে সাউথ আফ্রিকা সফরের প্রস্তুতি শুরু করবেন।’

Scroll to Top