শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া | চ্যানেল আই অনলাইন

কলম্বিয়ায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। সোমবার ১০ আগস্ট কলম্বিয়ায় ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ও গভীরতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি।

Scroll to Top