
রিয়াদ, ১০ আগস্ট – সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পৃথক শোকবার্তায় তারা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
এনএন/ ১০ আগস্ট ২০২৬


