রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল? | চ্যানেল আই অনলাইন

ইতালিয়ান ক্লাব রোমার রক্ষণ শক্তিশালী করতে রোমে আসছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ডিফেন্ডার নাহুয়েল মলিনা। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে রোমায় তার দলবদলের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে। সোমবার বিকেলে রোমে পৌঁছে ২৬ বর্ষী তারকা মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করবেন। চার বছরের চুক্তি ঠিক হয়েছে।

ডিফেন্ডার মলিনাকে আনতে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ১৭ মিলিয়ন ইউরোর চুক্তিতে পৌঁছেছে রোমা। নিশ্চিত করা হয়েছে ১৩ মিলিয়ন ইউরো বেতনের পাশাপাশি পারফরম্যান্সের উপর ভিত্তি করে আরও ৪ মিলিয়ন ইউরো বোনাস অন্তর্ভুক্ত থাকবে।

মোলিনার কাছে স্প্যানিশ পাসপোর্ট থাকায় ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হিসেবে নিবন্ধিত হবেন। ফলে রোমার জন্য ইউরোপের বাইরের খেলোয়াড় নিবন্ধনের কোটা ফাঁকা থাকছে, যা তাদের পরবর্তী দলবদলে সুবিধা দেবে। মঙ্গলবার থেকে মলিনাকে মূল দলের অনুশীলনে দেখা যাবে, নিশ্চিত করেছেন দলটির কোচ জিয়ান পিয়েরে গ্যাসপিরিনি।

২০৩০ সাল পর্যন্ত চুক্তির মাধ্যমে ২৬ বছর বয়সী রাইট-ব্যাকের উপর দীর্ঘমেয়াদী আস্থা প্রকাশ করেছে রোমা কর্তৃপক্ষ। ২০২৬ বিশ্বকাপ শেষে ইবিজায় কিছুদিন বিশ্রাম নেয়ার পর ক্লাবে যোগ দিচ্ছেন তিনি। ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারের পর রোমার কোচ জিয়ান পিয়েরে গ্যাসপিরিনি দ্রুত রক্ষণের সমস্যা সমাধানের উপর জোর দিয়েছেন।

গ্রীষ্মকালীন মৌসুমের দলবদলে এটি রোমার পঞ্চম বড় চুক্তি। এর আগে সান্তিয়াগো কাস্ত্রো, দানিয়েল ঘিলার্দি ও কনস্টানটিনোস কুলিয়ারাকিসের মতো খেলোয়াড়দের দলে টেনেছে ইতালিয়ান ক্লাবটি।

Scroll to Top