ইন্টার মায়ামি ছেড়ে থিয়াগো কি বার্সেলোনায় ফিরছে? গুজব উড়িয়ে দিলেন মেসি – DesheBideshe

ইন্টার মায়ামি ছেড়ে থিয়াগো কি বার্সেলোনায় ফিরছে? গুজব উড়িয়ে দিলেন মেসি – DesheBideshe


ইন্টার মায়ামি ছেড়ে থিয়াগো কি বার্সেলোনায় ফিরছে? গুজব উড়িয়ে দিলেন মেসি – DesheBideshe

বুয়েনোস আইরেস, ৭ আগস্ট – বিশ্বকাপের রেশ কাটিয়ে বর্তমানে ক্লাব ফুটবলে মনোযোগ দিচ্ছেন লিওনেল মেসি। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি মেসি ও তার পরিবারকে প্রতিনিয়তই বিভিন্ন গুজব ও ভুল তথ্যের মুখোমুখি হতে হচ্ছে।

সম্প্রতি মেসির বড় ছেলে থিয়াগো মেসিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে যে সে ইন্টার মায়ামি ছেড়ে বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দিচ্ছে। তবে এই গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন আর্জেন্টাইন তারকা।

লিগস কাপে মেক্সিকান ক্লাব সান লুইসের বিপক্ষে মাঠে নামার আগে মেসিকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। স্টেডিয়ামে প্রবেশের সময় সতীর্থ রদ্রিগো ডি পলের সঙ্গে হাঁটছিলেন তিনি। তখন একজন সাংবাদিক থিয়াগোর ইন্টার মায়ামি ছাড়ার বিষয়ে প্রশ্ন করলে মেসি হাঁটতে হাঁটতেই সংক্ষিপ্ত উত্তরে বলেন না। মেসির এই এক শব্দের উত্তরের মাধ্যমেই বার্সেলোনায় ফেরার যাবতীয় জল্পনার ইতি ঘটে।

উল্লেখ্য ২০২৩ সাল থেকে ইন্টার মায়ামির একাডেমিতে খেলছে থিয়াগো মেসি। মাঝমাঠের খেলোয়াড় হিসেবে পরিচিত এই কিশোর যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই ক্লাবটির বয়সভিত্তিক দলের হয়ে নিয়মিত পারফর্ম করছে। বর্তমানে পরিবারের সঙ্গেই মায়ামিতে অবস্থান করছে সে এবং সেখানেই নিজের ফুটবল ক্যারিয়ার এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

এনএন/ ৭ আগস্ট ২০২৬



Scroll to Top