জয়াসুরিয়ার রেকর্ড হয়নি, হয়েছিল শ্রীলঙ্কার

জয়াসুরিয়ার রেকর্ড হয়নি, হয়েছিল শ্রীলঙ্কার

২৯ বছর আগের ৬ আগস্ট।

পুরো শ্রীলঙ্কাই যেন সে দিন হাজির হয়েছিল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে! তাঁরা সাক্ষী হতে এসেছিলেন বিশ্ব রেকর্ডের। ঘরের ছেলে সনাৎ জয়াসুরিয়া ভেঙে দেবেন ব্রায়ান লারার টেস্ট ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড, মাঠে না গিয়ে কি থাকা যায়। লারার ৩৭৫ রানের বিশ্ব রেকর্ড থেকে ৪৯ রানই দূরে থেকে আগের দিন টেস্টের চতুর্থ দিনটা শেষ করেছিলেন জয়াসুরিয়া।

ক্যারিবিয়ান তারকা লারা ইংল্যান্ডের বিপক্ষে ৩৭৫ রান করে ভেঙেছিলেন গ্যারি সোর্বাসের ৩৬ বছরের পুরোনো রেকর্ড। আর দুই বছর পেরোতে না পেরোতেই সেই রেকর্ডকে হুমকির মতো ফেলে দিলেন লারার মতো বাঁহাতি ব্যাটসম্যান জয়াসুরিয়া।

Scroll to Top