আবু সাঈদের ছবি ছাড়া ডকুমেন্টারি অসম্পূর্ণ: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি – DesheBideshe

আবু সাঈদের ছবি ছাড়া ডকুমেন্টারি অসম্পূর্ণ: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি – DesheBideshe


আবু সাঈদের ছবি ছাড়া ডকুমেন্টারি অসম্পূর্ণ: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি – DesheBideshe

ঢাকা, ৫ আগস্ট – জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে শহীদ আবু সাঈদের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি মন্তব্য করেছেন, আবু সাঈদ বিপ্লবের প্রতীক এবং তার ছবি ছাড়া কোনো প্রামাণ্যচিত্র পূর্ণাঙ্গ হতে পারে না।

বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারিতে আবু সাঈদ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি না থাকায় একপর্যায়ে দর্শকসারিতে থাকা শহীদ পরিবারের সদস্য ও জুলাই বিপ্লবের যোদ্ধারা উচ্চস্বরে প্রতিবাদ জানান। এতে মিলনায়তনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভুত পরিস্থিতিতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ভুলত্রুটি থাকতে পারে, তবে এজন্য সংসদের মতো ওয়াকআউট করা বাঞ্ছনীয় নয়। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার এবং কোনো ভুল হলে তা শুধরে দেওয়ার সুযোগ রয়েছে।

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান সরকার বা প্রশাসনের মধ্যে লজ্জাবোধ আছে, যা পূর্ববর্তী সরকারের মাঝে অনুপস্থিত ছিল।

শহীদ পরিবারের সদস্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিহাসের বিচ্যুতি কাম্য নয় এবং ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে সংশ্লিষ্টদের আরও সজাগ থাকতে হবে।

এনএন/ ৫ আগস্ট ২০২৬



Scroll to Top