এক ফ্রেমে আফজাল-মিমি! | চ্যানেল আই অনলাইন

এক ফ্রেমে আফজাল-মিমি! | চ্যানেল আই অনলাইন

ওটিটি প্ল্যাটফর্মে একাধিক প্রশংসিত কাজে দেখা গেছে দেশের দুই গুণী অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমিকে। এবার চরকির নতুন অরিজিনাল কনটেন্ট ‘রঙিন সুরমা’-য় একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।

আগামী ১৩ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’। মো. রিয়াজুল হক ইমরান পরিচালিত সীমিত দৈর্ঘ্যের এই ফ্যামিলি ড্রামা নির্মিত হয়েছে একটি মিথ্যা, অসংখ্য চিঠি এবং এক দম্পতির অটুট ভালোবাসার গল্পকে কেন্দ্র করে।

কনটেন্টটির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে আফজাল হোসেন ও আফসানা মিমির অভিনয়। দীর্ঘ অভিনয়জীবনে দুজনই টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিতে নিজস্ব অভিনয়গুণে দর্শকদের মুগ্ধ করেছেন। এবার ওটিটিতে তাঁদের এক ফ্রেমে দেখার সুযোগ পাচ্ছেন দর্শক!

এক ফ্রেমে আফজাল-মিমি! | চ্যানেল আই অনলাইনচরকির এই অরিজিনাল ফ্লিকের গল্পে পারিবারিক সম্পর্ক, আবেগ, ভালোবাসা এবং জীবনের অপ্রত্যাশিত মোড় উঠে আসবে। একটি ছোট্ট মিথ্যা কীভাবে অসংখ্য চিঠির মাধ্যমে এক দম্পতির সম্পর্ককে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ করে দেয়, সেই গল্পই তুলে ধরা হয়েছে ‘রঙিন সুরমা’য়।

Scroll to Top