সাউথ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ার যে ভেন্যুগুলোতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ | চ্যানেল আই অনলাইন

সাউথ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ার যে ভেন্যুগুলোতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ | চ্যানেল আই অনলাইন

২৪ বছর পর আফ্রিকায় গড়াতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে গড়াবে ২০২৭ আসর। টুর্নামেন্ট সামনে রেখে তিন দেশের ভেন্যু চুড়ান্ত করেছে আইসিসি।

বৃহস্পতিবার বিবৃতি দিয়ে ভেন্যুর নাম জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। মোট ১২টি ভেন্যুতে গড়াবে এবারের আসর। যার মধ্যে সাউথ আফ্রিকার ৮টি ভেন্যু, জিম্বাবুয়ের ৩টি এবং নামিবিয়ার একটি।

সাউথ আফ্রিকার ভেন্যুগুলো হল- ওয়ান্ডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ), সেঞ্চুরিয়ন (শোয়ানে), নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (কেপ টাউন), কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড (ডারবান), সেন্ট জর্জস পার্ক (গেবেখা), মানগাউং ওভাল (ব্লুমফন্টেইন), বোল্যান্ড পার্ক (পার্ল), বাফেলো পার্ক (কুগোমপো সিটি)।

জিম্বাবুয়ের ভেন্যুগুলো হল- হারারে স্পোর্টস ক্লাব (হারারে), কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়েও) এবং নতুন নির্মিত ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ভিক্টোরিয়া ফলস)। নামিবিয়ার ম্যাচগুলো খেলা হবে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে (উইন্ডহুক)।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘২৪ বছর পর আফ্রিকায় এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের প্রত্যাবর্তন ক্রিকেটের জন্য একটি স্মরণীয় মুহূর্ত। আমরা আত্মবিশ্বাসী যে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া একটি অবিস্মরণীয় ইভেন্ট উপহার দেবে, যা উষ্ণতা, আবেগ এবং সমৃদ্ধ বৈচিত্র্য প্রদর্শন করবে।’

আসন্ন আসরে মোট ৫৭টি ম্যাচ গড়াবে। তিন-স্তরের ফরম্যাটে হবে । ১২ থেকে ১৪ নম্বর স্থানে থাকা তিনটি দলকে একটি রাউন্ড-রবিন লিগ খেলতে হবে। এই পর্বের বিজয়ী দল পরবর্তী ধাপে যাবে। তারপর ১২ দল নিয়ে ৩০ ম্যাচের রাউন্ডপর্ব হবে। সেখানে দলগুলো ছয়টি করে দুটি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড-রবিন লিগ খেলবে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল এবং দুই গ্রুপের তৃতীয় স্থান হওয়া দেশ দুটির মধ্যে যারা এগিয়ে থাকবে, তারা সুপার সেভেন পর্বে উঠবে। সুপার সেভেন-এ ২১টি রাউন্ড-রবিন ম্যাচ খেলবে দেশগুলো এবং শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলবে। সুপার সেভেনে শীর্ষে থাকা দলটি চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে খেলবে এবং দ্বিতীয় স্থানে থাকা দলটি সেমিফাইনালে তৃতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে।

Scroll to Top