ইরানে পুনরায় মার্কিন সামরিক অভিযান শুরু, জর্ডানে হামলার কঠোর জবাব – DesheBideshe

ইরানে পুনরায় মার্কিন সামরিক অভিযান শুরু, জর্ডানে হামলার কঠোর জবাব – DesheBideshe


ইরানে পুনরায় মার্কিন সামরিক অভিযান শুরু, জর্ডানে হামলার কঠোর জবাব – DesheBideshe

তেহরান, ৩০ জুলাই – টানা প্রায় পাঁচ দিন বিরতি দেওয়ার পর পুনরায় ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী রাত ৮টা এবং বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৬টার দিকে এই অভিযান শুরু হয়।

অভিযান শুরুর পরপরই মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বার্তায় জানায় যে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক হামলার উপযুক্ত জবাব দিতেই আজকের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্রিটিশ নিরাপত্তা সংস্থা অ্যামব্রের তথ্যানুযায়ী, গত বুধবার ভোরে মিসরের দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাংকার জাহাজে ইরানি ড্রোন আঘাত হানে। ওই ঘটনায় বন্দরে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছিল। একই সময়ে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরানের অভিজাত বাহিনী আইআরজিসি। মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় বন্দরে আগুনের খবর নিশ্চিত করলেও ড্রোনের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এই অভিযানের কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন যে জর্ডানে সেনাঘাঁটিতে হামলার জবাব হবে অত্যন্ত কঠিন। তবে তিনি তেহরানের সঙ্গে একটি শান্তি চুক্তির প্রচেষ্টাও অব্যাহত রাখার ইঙ্গিত দেন।

গত ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা চুক্তির পর যুদ্ধবিরতি চললেও জুলাইয়ের শুরুতে পুনরায় উত্তেজনা বৃদ্ধি পায়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর সাম্প্রতিক হামলার দায় স্বীকার করেছে।

এদিকে ওমান থেকে হরমুজ প্রণালি যৌথভাবে ব্যবস্থাপনার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, ইরান তাও প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে।

এনএন/ ৩০ জুলাই ২০২৬



Scroll to Top