এবার পুলিশি বাধার মুখে এনসিপির নেতারা, কর্মসূচি পণ্ড

এবার পুলিশি বাধার মুখে এনসিপির 
নেতারা, কর্মসূচি পণ্ড

হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশে যাওয়ার পথে বিকেল চারটায় শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় চা-কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির নেতাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। ওই গাড়িবহরে নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ছাড়াও দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশের সঙ্গে এনসিপির নেতাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশের এক কর্মকর্তার উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নিরাপত্তার জন্য থ্রেট (হুমকি) কারা? আপনি তাদের না ধরে আমাদের রাস্তা আটকাচ্ছেন? আপনি হবিগঞ্জে ১৪৪ ধারা দিসেন, শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন? আপনি আনলফুল (বেআইনি) কাজ করতেসেন।’

তখন একজন পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, তাঁদের সীমানা পার হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। তখন হাসনাত বলেন, ‘আপনি যদি পারেন সিকিউরিটি দিবেন, যদি না পারেন তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে চলে যাব।’

Scroll to Top