মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে রওয়ানা হয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র নেতারা। শ্রীমঙ্গলে ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাকবিতণ্ডা শেষে বিকেল পাঁচটার দিকে রওয়ানা হন তারা। হবিগঞ্জে গিয়ে এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন করার কথা। বিএনপি ও এনসিপির মধ্যে উত্তেজনার মধ্যে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।


