হরমুজ প্রণালি ভাগ করার ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান – DesheBideshe

হরমুজ প্রণালি ভাগ করার ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান – DesheBideshe


হরমুজ প্রণালি ভাগ করার ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান – DesheBideshe

তেহরান, ২৯ জুলাই – জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিকে সমান দুই ভাগে ভাগ করার বিষয়ে ওমানের দেওয়া একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।

মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানানো হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, তেহরানের এমন অবস্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো। ওমান চেয়েছিল হরমুজ প্রণালিকে এমনভাবে বিভক্ত করতে যাতে একটি অংশ তাদের এবং অপরটি ইরানের নিয়ন্ত্রণে থাকে। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, ওমান এই প্রস্তাবের মাধ্যমে ইরানের নিরাপত্তা ইস্যুগুলোকে যথাযথ গুরুত্ব দেয়নি। তিনি আরও জানান, হরমুজ প্রণালির পুরো নিয়ন্ত্রণ ওমানকে ছেড়ে দেওয়া হবে না। এমনকি এই বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তেহরান।

তবে ইরানের পক্ষ থেকে পাল্টা প্রস্তাব দেওয়া হয়েছে যে, হরমুজ থেকে জাহাজ বের হওয়ার পথটি ওমান আংশিক নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু প্রণালিতে প্রবেশের প্রধান পথটি অবশ্যই ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকতে হবে। ওমান এই নতুন শর্তে সম্মত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান কাজেম ঘারিবাবাদি।

মধ্যস্থতাকারী দেশগুলো গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা স্মারক পুনরায় সক্রিয় করার চেষ্টা করলেও ওমানের প্রস্তাব ঘিরে সৃষ্ট জটিলতায় বর্তমান পরিস্থিতি থমকে রয়েছে।

এনএন/ ২৯ জুলাই ২০২৬



Scroll to Top