প্রাক্তন রাষ্ট্রপতির বিরুদ্ধে কি মামলা করা সম্ভব? যা বলছে সংবিধান ও আইনী নজির

প্রাক্তন রাষ্ট্রপতির বিরুদ্ধে কি মামলা করা সম্ভব? যা বলছে সংবিধান ও আইনী নজির

বাংলাদেশের সংবিধান অনুযায়ী পদে থাকাকালীন রাষ্ট্রপতি সর্বোচ্চ আইনি সুরক্ষা পেলেও দায়িত্ব বা মেয়াদ শেষে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা সম্ভব কি না—এ নিয়ে সাধারণ মানুষের মনে প্রায়ই নানা প্রশ্ন দেখা দেয়। সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও দেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

রাব্বি

​সংবিধানের ৫১ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতির আইনি সুরক্ষা

​বাংলাদেশের সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির আইনি সুরক্ষা এবং পদপরবর্তী আইনি অবস্থা দুটি ভাগে বিভক্ত :

​দাপ্তরিক সিদ্ধান্তের ক্ষেত্রে চিরস্থায়ী সুরক্ষা: পদে থাকাকালীন রাষ্ট্রপতি হিসেবে অর্পিত অফিশিয়াল দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দায়িত্বভার শেষ হলেও সেসব সরকারি কর্মকাণ্ডের জন্য কোনো আদালতে তাঁকে জবাবদিহি করতে হয় না।
​ব্যক্তিগত অপরাধ ও মেয়াদ পরবর্তী আইনি ব্যবস্থা: রাষ্ট্রপতি পদে থাকাকালীন তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা বা গ্রেফতারের পরোয়ানা জারি করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মেয়াদ বা দায়িত্বভার শেষ হওয়ার সাথে সাথেই এই সুরক্ষা প্রত্যাহার হয়ে যায়। ফলে দায়িত্ব গ্রহণের পূর্বের, দায়িত্ব শেষে কৃত অথবা দায়িত্ব

পালনকালীন কোনো ব্যক্তিগত অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য পদত্যাগের পর তাঁর বিরুদ্ধে যেকোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা করতে কোনো আইনি বাধা থাকে না।
​ইতিহাসে যেসব রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলার নজির রয়েছে

​বাংলাদেশে দায়িত্বভার শেষ হওয়ার পর একাধিক সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা দায়ের ও বিচার প্রক্রিয়ার নজির রয়েছে:

​হুসেইন মুহাম্মদ এরশাদ : ১৯৯০ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর রাষ্ট্রপতির সুরক্ষাকবচ শেষ হয়ে যায়। পরবর্তীতে জনতা টাওয়ার দুর্নীতি মামলা, রাডার দুর্নীতি মামলা এবং মেজর মঞ্জুর হত্যা মামলাসহ ৪০টিরও বেশি মামলা দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে। বেশ কয়েকটি মামলায় বিচারিক প্রক্রিয়ায় তাঁর সাজাও হয়েছিল।

আমিপরবর্তী সময়ের নজির : এরশাদের পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের পর সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বিরুদ্ধেও ক্ষমতা ছাড়ার পর নিয়মিত মামলা বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন অভিযোগ জমা পড়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

​আইন বিশেষজ্ঞদের মতে, সংবিধান রাষ্ট্রপতিকে দায়িত্বপালনকালে শতভাগ সুরক্ষা দিলেও মেয়াদের পর কোনো ব্যক্তি বা সাবেক রাষ্ট্রপতির ব্যক্তিগত অপরাধের দায়মুক্তির সুযোগ দেয় না।

লোকমান চৌধুরী রাব্বী
এ‍্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

Scroll to Top