স্বাভাবিকভাবেই মৌসুম সেরা খেলোয়াড়কে দেয়া হয় ব্যালন ডি’অর। তবে বিশ্বকাপের পরের আয়োজিত ব্যালন ডি’অর নিয়ে থাকে নানা প্রশ্ন। অনেকের ধারণা বিশ্বকাপ জয়ী দলের সেরা খেলোয়াড়ই পান সে মৌসুমের পুরস্কার। তবে ব্যালন ডি’অর কমিটি জানিয়েছে বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়।
ব্যালন ব্যালন ডি’অরের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে, বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা নিশ্চিত হয় না। ১৯৯৫ সাল থেকে বিশ্বকাপ জয়ের পর সাতজনের মধ্যে চারজন এ পুরস্কার জিততে পেরেছেন, যা মাত্র ৫৭%।
তাদের ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘হ্যাঁ, বিশ্বকাপ জিতলে সুবিধা হয়, কিন্তু তা ব্যালন ডি’অর জেতার নিশ্চয়তা দেয় না। এটি জিততে হলে আপনাকে শুধু বিশ্বকাপের সেরা খেলোয়াড় হলেই চলবে না, পুরো মৌসুমের সেরা খেলোয়াড় হতে হবে।’
ফ্রান্স ফুটবল ফেডারেশনের অধীনে আয়োজিত ব্যালন ডি’অরের এটি ৭০তম আসর। ইতিহসে প্রথমবারের মত প্যারিসের বাইরে আয়োজিত হবে এই অনুষ্ঠান। এবারের আয়োজনটি হবে ইংল্যান্ডের লন্ডনে।


