মাঠের ‘দানব’ হলান্ড যখন ইনস্টাগ্রামের ‘পুকি’

মাঠের ‘দানব’ হলান্ড যখন ইনস্টাগ্রামের ‘পুকি’

আর ইনস্টাগ্রামে সেলিব্রিটি আর সাধারণ মানুষের পার্থক্য ভেঙে দিয়েছেন হলান্ড। ইনস্টাগ্রামের রিলসে স্ক্রল করলেই খুঁজে পাওয়া যায় তাঁকে। কারও রিলস পছন্দ হলে শুধু লাইক দিয়ে থেমে থাকেন না, কমেন্টে লিখে দেন ‘নাইস’। কেউ রিলস বানাচ্ছেন, লিখছেন হলান্ড যদি কমেন্ট করেন, তাহলে আমি সারা দিন পড়ালেখা করব। হলান্ড কমেন্ট করে লিখেছেন, ‘আমি কমেন্ট করেছি এবার পড়ো।’

শুধু তা–ই নয়, হলান্ডকে মেনশন করে কোনো কমেন্ট করলেও সেখানে হাজির হয়ে যান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এখন পরিণত হয়েছে একটা নিখুঁত ফ্রেমে। ছবিতে নিজেকে ভালো না দেখালে সেই ছবি জায়গা পায় না সোশ্যাল মিডিয়ায়। প্রতিটি পোস্ট দেওয়া হয় ভেবেচিন্তে, যেন কোনো খুঁত না থাকে। সেলিব্রিটি হলে তো আরও সমস্যা, প্রতিটি লেখা থাকে আতশি কাচের নিচে। পান থেকে চুন খসলেই আলোচনা-সমালোচনা। হলান্ড সেই বাধা ভেঙে দিয়েছেন পুরোপুরি, সোশ্যাল মিডিয়ায় নিখুঁত থাকার চেয়ে দরকার উপভোগ করা, নিজেকে প্রকাশ করা। যে কারণে শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ার, সেটাই যেন হারিয়ে গেছে সবকিছুর ভেতরে। আর্লিং হলান্ড আলোচিত হয়ে উঠেছেন সে কারণেই।

Scroll to Top