সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা | চ্যানেল আই অনলাইন

সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা | চ্যানেল আই অনলাইন

বেসরকারি মাধ্যমে ২০২৭ সালের তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে এজেন্সি মালিকদের সংগঠন হাব (হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ)। সর্বনিম্ন হজ প্যাকেজ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। পরবর্তী প্যাকেজ ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং বিশেষ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা।

বুধবার (২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে “বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০২৭” উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। এসময় উপস্থিত ছিলেন হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ হাব নেতারা।

তিনি জানান, এবার হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, ২০২৭ সালের হজে যাওয়ার নিবন্ধন এর শেষ তারিখ আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬।

সংবাদ সম্মেলনে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদারি বিজ্ঞাপন দেখে প্রতারিত না হতে হজ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে বেসরকারি হজ এজেন্টদের সংগঠন হাব।

Scroll to Top