গাজী নজরুল ইসলামের বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত – DesheBideshe

গাজী নজরুল ইসলামের বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত – DesheBideshe


গাজী নজরুল ইসলামের বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত – DesheBideshe

সাতক্ষীরা, ২১ জুলাই – সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে সাংগঠনিক নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু খবর প্রচারিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর মনোযোগের সাথে বিষয়টি পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বক্তব্যসহ তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের আরও উল্লেখ করেন যে, এই ঘটনার প্রকৃত তথ্য এবং প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করার কাজ চলছে। সকল তথ্য উপাত্ত পর্যালোচনা করে এবং বিস্তারিত খোঁজখবর নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়ম অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

এনএন/ ২১ জুলাই ২০২৬



Scroll to Top