কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট প্রেজেন্টেশনের পাঠ

কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট প্রেজেন্টেশনের পাঠ

প্রেজেন্টেশন দক্ষতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার শেখাতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘পাওয়ারপয়েন্ট মাস্টারক্লাস: ডিজাইন, স্টোরিটেলিং অ্যান্ড এআই ইনটেগরেশন’ শিরোনামে ১৬ ও ১৮ জুলাই ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মাসকো গ্রুপের মার্চেন্ডাইজার নাহিদ আহসান। তিনি অংশগ্রহণকারীদের পাওয়ারপয়েন্টের মৌলিক ও উন্নত ব্যবহার, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, কার্যকর স্লাইড ডিজাইন, অ্যানিমেশন ও মাল্টিমিডিয়ার ব্যবহার, উপস্থাপনা কৌশল এবং চ্যাটজিপিটি, মাইক্রোসফট কপিলট ও ক্যানভা এআইয়ের মতো টুলস ব্যবহার করে দ্রুত ও মানসম্মত প্রেজেন্টেশন তৈরির বিভিন্ন কৌশল তুলে ধরেন। প্রতিটি সেশনে ব্যবহারিক প্রদর্শনীর পাশাপাশি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়; যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

Scroll to Top