বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম করে বিটিএস, শাকিরা, ম্যাডোনারা কি টাকা পেলেন

বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম করে বিটিএস, শাকিরা, ম্যাডোনারা কি টাকা পেলেন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মানেই পৃথিবীর অন্যতম বড় ক্রীড়া আসরের শেষ মহারণ। কোটি কোটি দর্শক টেলিভিশনের সামনে বসে থাকেন সেই মুহূর্তের অপেক্ষায়। কিন্তু ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল শুধু স্পেনের শিরোপা জয়ের জন্য নয়, আরেকটি কারণে ইতিহাসে জায়গা করে নিয়েছে—প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে আয়োজন করা হয়েছে সুপার বোলের আদলে একটি জাঁকজমকপূর্ণ হাফটাইম শো। আর সেই মঞ্চে একসঙ্গে হাজির হয়েছেন পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা, লাতিন তারকা শাকিরা, কানাডীয় গায়ক জাস্টিন বিবার, বিশ্বজোড়া জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস, সঙ্গে ছিলেন জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘টেড ল্যাসো’র  তারকা জেসন সুডেইকিস ও ব্রেন্ডন হান্ট। এমনকি শিশুদের প্রিয় চরিত্র ‘দ্য মাপেটস’ও ছিল অনুষ্ঠানের অংশ।

এত বড় আয়োজনের পর অনেকেরই ধারণা ছিল, এই শিল্পীরা নিশ্চয়ই মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। বিশ্বের সবচেয়ে আলোচিত এই মঞ্চে গান গেয়ে তাঁরা কেউই একটি ডলারও নেননি!

Scroll to Top