গরুর খাদ্যের উচ্চমূল্য আর উৎপাদিত দুধের ন্যায্য দাম না পাওয়ায় যখন দেশের অনেক খামারি দিশেহারা, তখন ভিন্ন এক সফলতার চিত্র মুন্সিগঞ্জের বালাশুরে। সমবায় বা সমিতি গড়ে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দূর করেছেন সেখানকার খামারিরা। নিজেদের উৎপাদিত দুধ সরাসরি স্থানীয় মিষ্টির দোকানে বিক্রি করে নিশ্চিত করছেন ন্যায্যমূল্য।




