বিশ্বের দ্বিতীয় দূষিত শহর ঢাকা, বৃষ্টির পরও কমেনি বায়ুদূষণ

বিশ্বের দ্বিতীয় দূষিত শহর ঢাকা, বৃষ্টির পরও কমেনি বায়ুদূষণ

টানা কয়েক দিনের বৃষ্টির পর সাধারণত রাজধানী ঢাকার বায়ুর মান কিছুটা উন্নত হওয়ার কথা। তবে এবার সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং সর্বশেষ বায়ুর মান সূচক (এএকিউআই) অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আবারও দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। বর্তমানে রাজধানীর বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বিশ্বের দ্বিতীয় দূষিত শহর ঢাকা, বৃষ্টির পরও কমেনি বায়ুদূষণ

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার এএকিউআই স্কোর দাঁড়িয়েছে ১৬৫। এই মান অনুযায়ী শহরের বায়ুদূষণ এমন পর্যায়ে রয়েছে, যা সাধারণ মানুষের পাশাপাশি বিশেষ করে সংবেদনশীল ব্যক্তিদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

একই সময়ে ১৭৪ এএকিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসাযার স্কোর ১৫৭। ভারতের কলকাতা ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ, পাকিস্তানের লাহোর ১৪৯ স্কোর নিয়ে পঞ্চম এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ১২৫ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ধরা হয়। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Scroll to Top