গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

বরিশালের গৌরনদী উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টায় পৌঁছান তিনি। পরে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী।

গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

এরপর বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন।প্রধানমন্ত্রী দুপুরে সার্কিট হাউজে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ সারবেন।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে কত?

বরিশালের প্রবেশপথ গৌরনদীতে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী-সমর্থক সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে মুহুর্মুহু করতালি দিয়ে স্বাগত জানান।

এর আগে এদিন ভোর ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে বাসযোগে রওনা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Scroll to Top