বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি।

রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জারদারি বলেন, এই কঠিন সময়ে পাকিস্তান বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে রয়েছে। তিনি বন্যা ও ভূমিধসে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব মানুষের নিরাপত্তা, সুস্থতা ও কল্যাণ কামনা করে বলেন, এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশ দ্রুত ঘুরে দাঁড়াবে। ক্ষতিগ্রস্ত জনগণ শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এবং পুনর্বাসন কার্যক্রম সফলভাবে এগিয়ে যাবে।

Scroll to Top