৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের | চ্যানেল আই অনলাইন

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে প্রথম দেখাতেই ইংল্যান্ডকে চমকে দিয়েছে নরওয়ে। আন্দ্রেয়াস শেল্ডারাপের গোলে লিড নিয়েছিল দেশটি। পরে অবশ্য জুড বেলিংহ্যামের গোলে ম্যাচে ফেরে ইংল্যান্ড। প্রথমার্ধ পেরিয়ে দ্বিতায়ার্ধে একচেটিয়ে দাপট দেখিয়েছে নরওয়ে। জালের দেখাও পেয়েছিল, তবে গোল বাতিল হওয়াতে ফলাফল আসেনি ৯০ মিনিটে। তাতে আর্লিং হালান্ড ও হ্যারি কেনের মুখোমুখি লড়াই গড়াল অতিরিক্ত সময়ে।

যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লড়ছে নরওয়ে ও ইংল্যান্ড। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে আগে লিড নেয় নরওয়ে। কিন্তু এই অর্ধের শেষ দিকে দারুণ গোলে দলকে ১-১ সমতায় ফেরান জুড বেলিংহাম।

মিয়ামিতে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে। ম্যাচের প্রথম হাইড্রেশন বিরতি পর্যন্ত বলের দখল রেখে আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করছে ইংলিশরা। অন্য দিকে নরওয়ের মনযোগ ছিল রক্ষণে। বিরতি থেকে ফিরেই খেলার ধরণ পাল্টায় নরওয়ে। তার সুফলও পায়, বেশ কয়েকবার আক্রমণে গিয়ে গোলেরও দেখা মেলে। ৩৬ মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দারুণ শটে ইংল্যান্ড জালে জড়ান আন্দ্রেয়াস শেল্ডারাপ।

১১ মিনিট লিড ধরে রেখেছিল নরওয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। অ্যান্থনি গর্ডনের পাস থেকে বল পেয়ে নরওয়ে জালে বল পাঠান রিয়াল মাদ্রিদ তারকা।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নরওয়ে জালে জড়ান হ্যারি কেন। তবে অফসাইডের ফাঁদে পড়ায় আর লিড পাওয়া হয়নি তাদের। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পর নেমে ৫৫ মিনিটে এগিয়ে যায় নরওয়ে। কর্নার থেকে আসা বল আলতো ছোঁয়ায় সামনে পান আলেকজান্ডার সরলোথ। তার শট ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ফিরতি বল পেয়ে জালে পাঠান টরবর্ন হেগেম। তবে কর্নার থেকে বল আসার সময়ে ইংল্যান্ড মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দেন আর্লিং হালান্ড। সেই ফাউলের কারণে ভিএআর মনিটরে দেখে গোলটি বাতিল করেন রেফারি। নরওয়েকে কর্নারটি আবার নেওয়ার সুযোগ দেয়া হয়। তবে কর্নার থেকে কোনো বিপদ হয়নি।

এরপর দুদলেই একাধিক সুযোগ তৈরি করে, তবে জালের দেখা মেলেনি। ১-১ সমতায় ৯০ মিনিট শেষ হওয়াতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

Scroll to Top