ডেটা শেষ হলেও চলবে ইনস্টাগ্রাম, গ্রামীণফোন আনল ‘ইনস্টাগ্রাম বেসিক মোড

ডেটা শেষ হলেও চলবে ইনস্টাগ্রাম, গ্রামীণফোন আনল ‘ইনস্টাগ্রাম বেসিক মোড

গ্রাহকদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত রাখতে নতুন একটি সুবিধা চালু করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। মেটার সঙ্গে অংশীদারত্ব এবং টেলিনর লিনক্সের সহযোগিতায় এশিয়ার প্রথমদিকের অপারেটরগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রামে **‘ইনস্টাগ্রাম বেসিক মোড’** চালু করেছে।

ডেটা শেষ হলেও চলবে ইনস্টাগ্রাম, গ্রামীণফোন আনল ‘ইনস্টাগ্রাম বেসিক মোড

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, এই নতুন সুবিধার ফলে গ্রাহকদের নিয়মিত ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলেও সীমিত পরিসরে ইনস্টাগ্রাম ব্যবহার করা সম্ভব হবে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-এ ব্যবহারকারীরা নোটিফিকেশন দেখতে, পোস্টের ক্যাপশন পড়তে এবং সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করতে পারবেন। ফলে ডেটা শেষ হয়ে গেলেও প্রয়োজনীয় তথ্য জানা এবং অন্যদের সঙ্গে সংযুক্ত থাকা সহজ হবে।

গ্রাহকরা যখন আবার ইনস্টাগ্রামের পূর্ণাঙ্গ সুবিধা ব্যবহার করতে চাইবেন, তখন অ্যাপ থেকেই সহজে একটি ডেটা প্যাক কিনতে পারবেন। নতুন ডেটা প্যাক সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ফুল-ফিচার মোডে ফিরে যাবে। তখন ব্যবহারকারীরা আগের মতো উচ্চ রেজ্যুলেশনের ছবি, ভিডিও এবং ইনস্টাগ্রামের সব নিয়মিত ফিচার ব্যবহার করতে পারবেন।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন ডিজিটাল সেবা চালু করাই তাদের লক্ষ্য। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই ডেটা ব্যালেন্স শেষ হলেও যাতে গ্রাহকরা প্রয়োজনীয় তথ্য জানতে পারেন এবং অন্যদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, সে লক্ষ্যেই ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও সহজ, নিরবচ্ছিন্ন এবং ব্যবহারবান্ধব ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে গ্রামীণফোনের অঙ্গীকারেরই প্রতিফলন।

Scroll to Top