শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মোকাবেলা করার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দেশে আসলে তার থাকার জায়গা কোথায় হবে তাও আইন অনুযায়ীই নির্ধারিত হবে বলে জানান তিনি। মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার বর্তমান আইনেই করা সম্ভব বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।


