ভারতীয় অংশে কাঠ আনতে গিয়ে বাংলাদেশির মৃত্যু, লাশ আটকে ছিল পাথরের ফাঁকে

ভারতীয় অংশে কাঠ আনতে গিয়ে বাংলাদেশির মৃত্যু, লাশ আটকে ছিল পাথরের ফাঁকে

বিষয়টি নিশ্চিত করে বিজিবির ৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলির কোনো ঘটনা ঘটেনি। নিহত ব্যক্তি প্রায়ই ভারতের ভেতরে বাগানে কাজ করতে যেতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।

খবর পেয়ে পুলিশ গতকাল গভীর রাতে নিহত নিখ খন্দজানির বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Scroll to Top