স্মার্টফোনে ভিনগ্রহবাসীর হামলার জরুরি সতর্কবার্তা পাঠানো হলো ব্রাজিলে, কেন

স্মার্টফোনে ভিনগ্রহবাসীর হামলার জরুরি সতর্কবার্তা পাঠানো হলো ব্রাজিলে, কেন

ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জরুরি সতর্কতাব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই জানতে চান, কীভাবে সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করে এমন বার্তা হাজারো মানুষের ফোনে পৌঁছাল। ব্রাজিলের সিভিল ডিফেন্স অ্যালার্ট প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠানো বার্তায় সাধারণত বন্যা, ভূমিধস, ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে নাগরিকদের সতর্ক করা হয়। কিন্তু শুক্রবার রাতে সেই প্ল্যাটফর্ম থেকেই অস্বাভাবিক কিছু বার্তা পাঠানো হয়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বেলো হরিজন্তের কিছু বাসিন্দার ফোনে একটি বার্তা আসে, যেখানে লেখা ছিল, ‘নিজেকে রক্ষা করুন: ভিনগ্রহবাসীর হামলা। মানুষ, আমরা এসে গেছি।’ অন্য কিছু ব্যবহারকারী টর্নেডোর সতর্কবার্তা পান। রিও ডি জেনিরোর কয়েকজন বাসিন্দার ফোনে আবার এলোমেলো শব্দ ও অসম্পূর্ণ বাক্যসংবলিত নোটিফিকেশন পৌঁছায়। এসব বার্তার একটিতে ছিল ‘মিসানথ্রপি’ শব্দ। এর অর্থ, মানুষের প্রতি ঘৃণা বা অবিশ্বাস। ভিন্ন শহরে ভিন্ন ধরনের বার্তা পৌঁছানোয় শুরুতে অনেকেই বিষয়টিকে প্রযুক্তিগত ত্রুটি বলে মনে করেছিলেন।

Scroll to Top