অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ এরকম হচ্ছে? | চ্যানেল আই অনলাইন

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ এরকম হচ্ছে? | চ্যানেল আই অনলাইন

এবারের বিশ্বকাপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে দারুণ জয় তুলেছিল আর্জেন্টিনা। হ্যাটট্রিক করেছিলেন অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচে নামবে রাতে। শুরুর একাদশে কারা থাকতে পারেন পর্যালোচনা করা যাক।

লিওনেল স্কালোনির আস্থার জায়গায় এখনও এমিলিয়ানো মার্টিনেজ, গোলবারের প্রহরী থাকবেন তিনি। স্বাভাবিকভাবেই শুরুর একাদশে জায়গা হবে না অপর দুই গোলকিপার জেরোনিমো রুল্লি, হুয়ান মুসোর।

ডিফেন্স প্রথম ম্যাচের মতো থাকবে না। কয়েকটি পরিবর্তন আলোচনায়। ফাকুন্দো মেদিনা ভরসা হতে পারেন চোটে পড়া গঞ্জালো মন্টিয়েলের শূন্যতায়। নাহুয়েল মোলিনা থাকতে পারেন শুরুর একাদশে। বদলি হিসেবে দেখা যেতে পারে নিকোলাস ওটামেন্ডিকে। সঙ্গে থাকছেন প্রহরী ক্রিস্টিয়ান রোমেরো।

মিডফিল্ডে প্রথম ম্যাচে জায়গা পাওয়াদের পরিবর্তন করা সহজ হবে না। দারুণ ছন্দে আছেন রদ্রিগো ডে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফের্নান্দেস। বিরতির পর কোন একজনকে বিশ্রামে রেখে বদলি হিসেবে লিয়েন্দ্রো পারেদেসকে পরীক্ষা করে দেখতে পারেন স্কালোনি।

ফরোয়ার্ডে অধিনায়ক লিওনেল মেসি থাকবেন অবধারিতভাবেই। তার সঙ্গে একাদশে থাকবেন তরুণ থিয়াগো আলমাদা। গত ম্যাচে সেরা একাদশে থাকা লৌতারো মার্টিনেজের জায়গা নিতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা জুলিয়ানো সিমিওনে। মেসির বদলি হিসেবে নামতে পারেন জুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ।
ডিফেন্ডার: ফাকুন্দো মেদিনা, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা/নিকোলাস ওটামেন্ডি।
মিডফিল্ডার: রদ্রিগো ডে পল/লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি/জুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা।

Scroll to Top