উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি | চ্যানেল আই অনলাইন

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি | চ্যানেল আই অনলাইন

২০১৪ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল জার্মানি। এরপর ২০১৮ এবং ২০২২ আসরে গ্রুপপর্ব পেরোতে পারেনি চারবারের চ্যাম্পিয়নরা। এবারের আসরে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষেও অপরাজেয়। শুরুতে পিছিয়ে পড়লেও ডেনিজ উন্ডাভের জোড়া গোলে ২-১ ব্যবধানে কষ্টার্জিত জয় এসেছে জামাল মুসিয়ালাদের। তাতে একম্যাচ হাতে রেখে ১২ বছর পর নকআউটের টিকিট পেল জার্মানি।

Scroll to Top