আজীবন সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হলেন হরিপদ পাল

আজীবন সম্মাননা পেয়ে আবেগে
আপ্লুত হলেন হরিপদ পাল

‘বাংলাদেশের প্রতিমাশিল্পী ও শিল্পীসমাজ’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক উদয় শংকর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক বজলুর রশিদ খান ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসুদ ইমরান, কারুশিল্প প্রতিষ্ঠান ‘ক্রাফটস ভিলেজেস লিমিটেড’–এর ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার পাল, ২০১৬ সালের আজীবন সম্মাননাপ্রাপ্ত মৃৎশিল্পী বিশ্বেশ্বর পাল, কারুশিল্প পরিষদের সহসভাপতি শাহীদ হোসেন, বরিশাল অঞ্চলের কারুশিল্পের পৃষ্ঠপোষক ও সাংবাদিক সুশান্ত ঘোষ প্রমুখ।

Scroll to Top