লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান – DesheBideshe

লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান – DesheBideshe


লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান – DesheBideshe

তেহরান, ২০ জুন – লেবাননে ইসরায়েলের নতুন সামরিক অভিযানের প্রতিবাদে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।

তেহরান কর্তৃপক্ষের দাবি, লেবাননে ইসরায়েলি আগ্রাসন ওয়াশিংটনের সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে যে, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান ও বাণিজ্যিক জাহাজ চলাচল আপাতত স্থগিত থাকবে। শত্রুপক্ষের পক্ষ থেকে প্রতিশ্রুতি ভঙ্গের প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে যে, যদি এই আগ্রাসন ও চুক্তি লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকে তবে ইরান তার পরবর্তী পরিকল্পনা অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

হরমুজ প্রণালি বন্ধের এই আকস্মিক সিদ্ধান্তে বিশ্ব রাজনীতি এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ওমান ও ইরানের মধ্যবর্তী এই সমুদ্রপথটি আন্তর্জাতিক খনিজ তেল বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত।

বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক পঞ্চমাংশ এই সংকীর্ণ প্রণালি দিয়েই পরিবাহিত হয়। এই পথ বন্ধ থাকার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।

এনএন/ ২০ জুন ২০২৬



Scroll to Top