অনলাইনে প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ও ছবি, আইনি লড়াইয়ে অভিনেত্রী

অনলাইনে প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ও ছবি, আইনি লড়াইয়ে অভিনেত্রী

ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, ভুয়া বিজ্ঞাপন কিংবা এআই দিয়ে তৈরি নকল পরিচয়। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছেন তারকারা। এবার সেই অপব্যবহারের বিরুদ্ধে সরাসরি আইনি লড়াইয়ে নামলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।

অনলাইনে প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ও ছবি, আইনি লড়াইয়ে অভিনেত্রী

নিজের ব্যক্তিত্বের অধিকার রক্ষায় গুগল, মেটা, এক্সসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেয়েছেন অভিনেত্রী। বম্বে হাইকোর্টের বিচারপতি অভয় আহুজা প্রীতির এই আবেদন মঞ্জুর করেছেন।

প্রীতির অভিযোগ, তার ছবি, ভিডিও, কণ্ঠস্বর এবং ডিজিটাল পরিচয় অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে। এতে শুধু তার সুনামই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, লঙ্ঘিত হচ্ছে তার ব্যক্তিগত ও বাণিজ্যিক অধিকারও। ১৯৫৭ সালের ভারতীয় কপিরাইট আইনের আওতায় তিনি এই সুরক্ষা দাবি করেছেন।

আদালতে অভিনেত্রীর আইনজীবী জানান, প্রীতির নামে তৈরি করা হয়েছে ভুয়া ‘এআই চ্যাটবট পার্সোনা’, যা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে তারকাদের ডিজিটাল পরিচয় রক্ষা করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। ডিপফেক ও এআই-নির্ভর প্রতারণার কারণে তারকারা যেমন ঝুঁকিতে পড়ছেন, তেমনি বিভ্রান্ত হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরাও।

আইনের এই লড়াইয়ে প্রীতি জিনতা একা নন। গত কয়েক বছরে কার্তিক আরিয়ান, শত্রুঘ্ন সিনহা, শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং অরিজিৎ সিংয়ের মতো তারকারাও বম্বে হাইকোর্টের শরণাপন্ন হয়ে নিজেদের ‘পার্সোনালিটি রাইটস’ সুরক্ষায় আইনি স্বস্তি পেয়েছেন।

কলকাতায় স্ত্রীসহ হেনস্তার অভিযোগ, মুখ খুলেছেন মোশাররফ করিম

প্রযুক্তির অগ্রগতি যেমন নতুন সম্ভাবনার দুয়ার খুলছে, তেমনি তৈরি করছে নতুন চ্যালেঞ্জও। সেই বাস্তবতায় প্রীতি জিনতার এই আইনি পদক্ষেপ শুধু একজন তারকার লড়াই নয় বরং এটি ডিজিটাল যুগে ব্যক্তিগত পরিচয় ও স্বত্ব রক্ষার প্রশ্নেও একটি গুরুত্বপূর্ণ বার্তা।

Scroll to Top