শাহজালাল (রহ.) মাজারে স্বচ্ছতা ফেরাতে জেলা প্রশাসনের দানবাক্স স্থাপন – DesheBideshe

শাহজালাল (রহ.) মাজারে স্বচ্ছতা ফেরাতে জেলা প্রশাসনের দানবাক্স স্থাপন – DesheBideshe


শাহজালাল (রহ.) মাজারে স্বচ্ছতা ফেরাতে জেলা প্রশাসনের দানবাক্স স্থাপন – DesheBideshe

সিলেট, ১৮ জুন – সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে মাজারের মূল ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছোট-বড় বেশ কয়েকটি দানবাক্স বসানো হয়। একই সঙ্গে মাজারের তিনটি বড় ডেগের তালা সিলগালা করে দেওয়া হয়েছে।

মাজার এলাকার সার্বিক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনে মোতায়েন করা হয়েছে আনসার সদস্য। এর আগে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় অস্পষ্টতা দূর করতে গত শুক্রবার দুপুরে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) দরগাহর বিদ্যমান দানবাক্সগুলোতে তালা ঝুলিয়ে দেয় জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তখন মাজার দুটি পরিদর্শন করে এই নির্দেশ প্রদান করেছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন জানিয়েছেন, মাজারের আয় ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে ওয়াক্‌ফ এস্টেট এবং মাজার কর্তৃপক্ষের সাথে জেলা প্রশাসন যৌথভাবে হিসাব সংরক্ষণ করবে। ভবিষ্যতে একটি স্থায়ী ও টেকসই নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য যে, এই ঐতিহ্যবাহী দুই মাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী আসেন। তারা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করেন। তবে দীর্ঘদিন ধরে এসব আয়ের সঠিক হিসাব এবং ব্যয়ের খাত নিয়ে জনমনে ধোঁয়াশা ছিল।

সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের এক নির্দেশনার পর মাজার ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও স্বচ্ছতা আনার প্রক্রিয়া শুরু হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় মাজার কর্তৃপক্ষের কাছে আয়ের সুসংগঠিত কোনো রেকর্ড না পাওয়ায় এই ডিজিটাল সংরক্ষণ ও নিয়মিত নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনএন/ ১৮ জুন ২০২৬



Scroll to Top