পরিবেশবান্ধব উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস | চ্যানেল আই অনলাইন

পরিবেশবান্ধব উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস | চ্যানেল আই অনলাইন

মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক ও শিক্ষার্থী সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত পরিবেশবান্ধব বিভিন্ন পণ্য সম্পর্কে অবহিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৪ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক সাক্ষাতে সাজ্জাদুল ইসলাম তার উদ্ভাবনের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

এ সময় তিনি জানান, পচা ও পরিত্যক্ত সবজি থেকে জৈবভাবে পচনশীল পলিথিন তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন। পাশাপাশি কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

দেশীয় কাঁচামালনির্ভর এবং পরিবেশবান্ধব এসব উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি সাজ্জাদুল ইসলামের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে রাষ্ট্রীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ অব্যাহত রাখতে তরুণ এই উদ্ভাবককে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Scroll to Top