বাজেট পেশের পর এই প্রথম কোনো জিনিসের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

বাজেট পেশের পর এই প্রথম কোনো জিনিসের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

বাজেট পেশের পর এই প্রথম কোনো জিনিসের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

কক্সবাজার, ১৩ জুন – বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, সকালে ঢাকা থেকে বিমানে আসার সময় তিনি বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন পর্যালোচনা করেছেন। সেখানে উঠে এসেছে যে, অতীতে বাজেট ঘোষণার পরদিন থেকেই বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রবণতা থাকলেও এবার বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

তিনি আরও বলেন, যে বাজেট উপস্থাপনের পর দ্রব্যমূল্য বৃদ্ধি পায় না, সেটিই প্রকৃত অর্থে জনগণের পক্ষের বাজেট।

এবারের বাজেটে জনস্বার্থ রক্ষায় বিভিন্ন ওষুধ ও চিকিৎসা সামগ্রীর ওপর থেকে কর হ্রাস করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এনএন/ ১৩ জুন ২০২৬

Scroll to Top