প্রথম জয়ের খোঁজে কানাডা ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ফেভারিট হয়েই নেমেছিল। তবে অপেক্ষাটা বাড়ল তাদের। তৃতীয়বার বিশ্বকাপে অংশ নেয়া দলটি এবারও পেল না জয়ের দেখা। প্রথমে এক গোল হজম করলেও পরে অবশ্য ভালোভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। শেষ অবধি হার এড়িয়ে ড্র-তেই আসর শুরু হল বিশ্বকাপের সহ-আয়োজক দেশটির।
গ্রুপ-বি’র লড়াইয়ে টরন্টোর বিএমও ফিল্ডে বসনিয়ার হয়ে গোলটি আসে জোভো লুকিচ হেড থেকে। কানাডাকে সমতায় ফেরান কাইল লারিন।
ঘরের মাঠ এবং নিজেদের চেনা কন্ডিশনে বসনিয়া থেকে বেশ এগিয়ে ছিল কানাডা। দল দখল শুরু করে থেকে আক্রমণেও আধিপত্য ছিল কানাডার। তবে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করায় জয়ের দেখা মেলেনি তাদের।
ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকে আসা বল হেডে কানাডার জালে পাঠিয়ে বসনিয়াকে এগিয়ে নেন লুকিচ। এরপর ফেরার চেষ্টা করেও ফেরা হয়নি স্বাগতিকদের। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
বিরতির পর নেমে সমতায় ফিরতে কানাডাকে অপেক্ষা করতে হয়েছিল ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত। কাইল লারিনের গোলে সমতায় ফেরে তারা। শেষঅবধি অনড় থাকে ম্যাচের ফলাফল।



