চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ জাপান অধিনায়কের, নিলেন অবসর | চ্যানেল আই অনলাইন

চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ জাপান অধিনায়কের, নিলেন অবসর | চ্যানেল আই অনলাইন

দেশকে বিশ্বকাপে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়েও ভাগ্য সহায় হল না জাপান অধিনায়ক ওয়াতারু এন্ডোর। চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন। হতাশ হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসরের ঘোষণা নিয়েছেন তিনি।

১৪ জুন রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে এ সিধান্ত নিলেন ৩৩ বর্ষী জাপান অধিনায়ক। ওয়াতারু এন্ডো চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হতেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। পায়ের চোট থেকে সেরে উঠতে না পারায় লিভারপুল মিডফিল্ডার এন্ডো টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন। জাপান তার পরিবর্তে বরুসিয়া মনশেনগ্লাডবাখের শুতো মাচিনোকে অন্তর্ভুক্ত করেছে।

৩৩ বছর বয়সী এন্ডো সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলতে না পারায় হতাশা প্রকাশ করেছেন। গ্রুপে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী তিনি। এফ গ্রুপে নেদারল্যান্ডস, তিউনিসিয়া এবং সুইডেনের মুখোমুখি হবে জাপান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এন্ডো লিখেছেন, ‘ভবিষ্যতে অবশ্যই এমন একটা সময় আসবে যখন জাপান বিশ্বকাপ জিতবে, তাই আসুন আমরা সেটার উপর বিশ্বাস রাখি এবং দলকে সমর্থন করি। জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে জাপানের একজন সাধারণ ভক্ত হিসেবে সমর্থন করব। আঘাত পাওয়ার পর থেকে আমার সাধ্যমত সবকিছুই করেছি, তাই আমার কোন অনুশোচনা থাকবে না।’

Scroll to Top