৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’ | চ্যানেল আই অনলাইন

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’ | চ্যানেল আই অনলাইন

আগামী ২০২৬–২৭ অর্থবছরে ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য প্রাথমিকভাবে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ অর্থবছরে ১০০ উপজেলায় ৪২ লাখ ৫ হাজার কৃষককে এই কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, কৃষিখাতে মৌলিক রূপান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০ ধরনের সেবা পৌঁছে দিতে পহেলা বৈশাখ ১৪৩৩ (১৪ এপ্রিল ২০২৬) থেকে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, ২০২৫–২৬ অর্থবছরে এই কর্মসূচির প্রি–পাইলটিং হিসেবে দেশের আটটি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি ব্লকে ২২ হাজার ৬৫ জন কৃষককে কার্ড দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় মৎস্যচাষি, প্রাণিসম্পদ খামারি এবং লবণচাষিরাও অন্তর্ভুক্ত হয়েছেন।

তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা প্রতি বছর একবার ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তার পাশাপাশি সরকারের ঘোষিত আরও ১০ ধরনের সেবা পাবেন।

Scroll to Top