মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক – DesheBideshe

মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক – DesheBideshe


মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক – DesheBideshe

ঢাকা, ৮ জুন – রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বিস্তারিত আলোচনার পর তারা একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

তবে সংবাদ সম্মেলনে আলোচিত নির্দিষ্ট বিষয়গুলো সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।

রোববার তিনি রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন। এই সফরকালে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সরকারের উচ্চপদস্থ আরও বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য যে দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে রাশিয়ায় গেলেন। এর আগে ২০১৯ সালের এপ্রিলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন মস্কো সফর করেছিলেন। পরবর্তীতে ২০২৩ সালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বাংলাদেশ সফরে এসেছিলেন।

এনএন/ ৮ জুন ২০২৬



Scroll to Top