আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ চায় না ভুক্তভোগী পরিবারও: শিশির মনির

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ চায় না ভুক্তভোগী পরিবারও: শিশির মনির

সংবাদ সম্মেলনে এই আইনজীবী আরও বলেন, ‘শাস্তি দেবেন, আইন অনুসারে দেবেন। এটাও খেয়াল রাখতে হবে যে শাস্তি আরোপ করতে গিয়ে লাখ লাখ লোকের ক্ষতি করাও ঠিক হবে না।…ওই ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছিল। ইতিমধ্যে ওই বিভাগগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা (দুজনকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে) নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত একটি তদন্ত প্রতিবেদনও এসেছে।

এ পরিস্থিতিতে আদ্-দ্বীন হাসপাতাল এ ঘটনায় সম্মানজনক ক্ষতিপূরণের ব্যবস্থাসহ ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শিশির মনির।

সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মো. আবদুস সবুর, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা আফিকুর রহমান, হাসপাতালের মহাপরিচালক নাহিদ ইয়াসমিন ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Scroll to Top