দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি – DesheBideshe

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি – DesheBideshe


দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি – DesheBideshe

ঢাকা, ৬ জুন – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে ১১৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ৬ জুন পর্যন্ত সারা দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৫২২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২১৬ জন এবং রাজশাহী বিভাগে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে।

সবশেষ ২৪ ঘণ্টায় ৯১৫ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন যার মধ্যে ৮৪৭ জনকে ভর্তি করা হয়েছে।

রাজধানীর হাসপাতালগুলোতে সর্বোচ্চ ৩৫৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং রংপুরে সবচেয়ে কম ১০ জন ভর্তি হয়েছেন।

দেশে এ পর্যন্ত হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৭৯১ জনে এবং ল্যাব পরীক্ষায় ৯ হাজার ৬২০ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

এনএন/ ৬ জুন ২০২৬



Scroll to Top